রাখাইনে সু চির প্রচারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিরোধী দলের নেতা অং সান সু চি গোলযোগপূর্ণ রাখাইন রাজ্যে গতকাল শুক্রবার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রচারাভিযান শুরু করেন তিনি। খবর এএফপির।
সু চি রাখাইনে দুই দিন প্রচারাভিযান চালাবেন। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) জ্যেষ্ঠ নেতা উইন নাইং বলেন, সু চির সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাখাইনে ২০১২ সালে বৌদ্ধদের সঙ্গে রোহিঙ্গা মুসলিমদের সংঘর্ষে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়।