প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি নিরাপত্তাচৌকিতে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য। এর ফলে রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর ফের অভিযান এবং তাদের ওপর নতুন করে হামলার আশঙ্কা তৈরি হলো। এতে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সরকারি সূত্র বলছে, মংডু শহরের কাছাকাছি একটি চৌকিতে বৃহস্পতিবার রাতে তিনটি মোটরসাইকেলে করে আসা পাঁচ ব্যক্তি এই হামলা চালান। তাঁদের কয়েকজনের হাতে পিস্তল ছিল। তখন পুলিশের পাল্টা জবাবে হামলাকারীদের কয়েকজন আহত হন।