প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কায় আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। গতকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়। রাজাপক্ষে ২০০৫ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি ২০১০ সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সংবিধান সংশোধন করে সর্বোচ্চ দুই দফা প্রেসিডেন্ট হওয়ার সীমাবদ্ধতা উঠিয়ে দেন। এটিসহ বিভিন্ন কারণে তাঁকে স্বৈরতন্ত্রের দায়ে অভিযুক্ত করেছে বিরোধীরা। ১৯৭৮ সালে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদ্ধতি চালুর পর থেকে রাজাপক্ষেই প্রথম তৃতীয় মেয়াদে প্রার্থী হতে যাচ্ছেন।
এএফপি