রাজাপক্ষের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহিন্দা রাপজাক্ষে
মাহিন্দা রাপজাক্ষে

শ্রীলঙ্কায় আসন্ন সাধারণ নির্বাচনে বিরোধী দলের একটি অংশের নেতৃত্ব দেবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাপজাক্ষে।
তিনি গতকাল বুধবার এই ঘোষণা দেন। প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন রাজাপক্ষে। এরপর আবারও নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘জনগণের দাবি প্রত্যাখ্যান করার অধিকার আমার নেই। তাই আসন্ন নির্বাচনে আমরা অবশ্যই প্রার্থী দেব।’ আগামী ১৮ আগস্ট পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এএফপি