রাফসানজানির ছেলের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত অপরাধ ও অর্থ আত্মসাতের দায়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির ছেলে মেহদি হাশেমিকে (৪৫) ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল রোববার এ তথ্য জানানো হয়। ২০০৯ সালে ইরানে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর অনুষ্ঠিত ব্যাপক বিক্ষোভে জড়িত থাকার অভিযোগ ওঠা ও গ্রেপ্তারের হুমকি পাওয়ার পর যুক্তরাজ্যের উদ্দেশে পাড়ি জমিয়েছিলেন মেহদি। তবে ২০১২ সালের সেপ্টেম্বরে দেশে ফেরার পর তাঁকে গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন করা হয়।
এএফপি