রামাদি উদ্ধারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে চলে যাওয়া ইরাকের রামাদি শহরের চারপাশে জড়ো হয়েছে সরকারি বাহিনী ও তাদের মিত্ররা। আইএস প্রতিরোধ-ব্যবস্থা গড়ে তোলার আগেই শহরটিতে হানা দিয়ে পুনরুদ্ধার করতে চায় তারা। এদিকে জঙ্গিরা রামাদির বাড়ি বাড়ি গিয়ে সরকারপন্থীদের খুঁজছে এবং নদীতে লাশ ফেলছে বলে খবর এসেছে। পশ্চিম ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদি রোববার জঙ্গিদের হাতে চলে যাওয়ার পর নড়েচড়ে বসে ইরাক সরকার। প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি দ্রুত ব্যবস্থা নিয়ে শহরটি উদ্ধারের পরিকল্পনা করছেন। তাঁর দপ্তর সোমবার রাতে জানায়, প্রধানমন্ত্রী রামাদিতে ‘নতুন প্রতিরক্ষা লাইন স্থাপন এবং লড়াইরত সেনাদের পুনরায় সংগঠিত’ করার নির্দেশ দিয়েছেন।
এএফপি