প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি অনুযায়ী ফ্রান্স রাশিয়াকে মিস্ট্রাল যুদ্ধজাহাজ সরবরাহ না করলে মস্কো প্যারিসের কাছ থেকে নগদ ক্ষতিপূরণ নিতে রাজি আছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র গত শুক্রবার মস্কোর এই অবস্থানের কথা জানান। ইউক্রেনের বিষয়ে রাশিয়ার বিতর্কিত ভূমিকার কারণে মস্কোর কাছে যুদ্ধজাহাজ বিক্রি না করতে ফ্রান্সের ওপর পশ্চিমা চাপ রয়েছে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, ক্ষতিপূরণ নিতে রাজি আছে রাশিয়া।
রয়টার্স