প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগদাদে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত থামের আল-সাবহানকে প্রত্যাহার করে নিতে রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে খবরটি জানানো হয়। ইরাকে ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়ারা সুন্নি মতাবলম্বীদের সঙ্গে উত্তেজনার সৃষ্টি করছে বলে মন্তব্য করার জেরে সাবহানের ওপর রুষ্ট হয় ইরাকি শিয়া রাজনীতিকেরা। তাঁদের দাবির মুখে তাঁকে সরিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে। এর প্রতিক্রিয়ায় গতকাল সাবহান বলেন, ‘আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। ...ইরাকের ব্যাপারে সৌদি আরবের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।’ গত বছরের ডিসেম্বরে বাগদাদে সৌদি দূতাবাস পুনরায় খুলে দেওয়ার পর সাবহানই প্রথম ইরাকে নিয়োগপ্রাপ্ত রিয়াদের রাষ্ট্রদূত।