রিইউনিয়ন দ্বীপে মিলল আরেক 'ধাতব খণ্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ লা রিইউনিয়ন থেকে গতকাল শনিবার আরেকটি ‘ধাতব খণ্ড’ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে একই স্থানে বোয়িং ৭৭৭ বিমানের ডানার একটি অংশ পাওয়া যায়। সেটি মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০-এর অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ রোববার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ভারত মহাসাগরের দ্বীপটি থেকে ধাতব অংশটি সংগ্রহ করেছে তদন্তকারীরা। তারা মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ এর ভাগ্যে আসলে কী ঘটেছে, তা খুঁজে দেখছেন। তবে ধাতব খণ্ডটি নিখোঁজ বিমানের অংশ কি না, সেটি নির্ণয় করা যায়নি।

গত বছরের ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। ওই বিমানের যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি।