রূপকথা নয় সত্যি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঁড়ি ভাঙার একপর্যায়ে ছেন চৌ-এর পিঠে চড়ে বসে ১১ বছরের কাও থিউই।
সিঁড়ি ভাঙার একপর্যায়ে ছেন চৌ-এর পিঠে চড়ে বসে ১১ বছরের কাও থিউই।

১১ বছরের কাও থিউই ও ৩৩ বছরের ছেন চৌ। দুর্ঘটনায় পা হারিয়েছেন দুজনেই। তাই বলে দমে যাননি। দুজন মিলে হাতলওয়ালা দুটি কাঠের তৈরি বাক্সের ওপর ভর করে চীনের ৩ হাজার ৭১০ ফুট উচ্চতার পর্বতে ওঠার পরিকল্পনা করেন। যেই ভাবা সেই কাজ। ছিনতাও এলাকার লাও পর্বত আরোহণ অভিযান শুরু করেন তাঁরা।
১৩ বছর বয়সে পা হারান ছেন। গত ২০ বছরে তিনি চীনের সাত শতাধিক শহর ঘুরেছেন। উঠেছেন প্রায় ১০০টি পর্বতে, যার মধ্যে বিখ্যাত কয়েকটি পর্বতও রয়েছে। খুদে কাওয়ের গল্প শোনার পর আমন্ত্রণ জানান তাঁর সঙ্গে পাহাড়ে যাওয়ার।

ছেন ও কাও পাহাড়ে উঠতে গিয়ে কাঠের বাক্সের ওপর ভর দিয়ে দিয়ে নানা বিপত্তি পেরিয়ে এগিয়ে গিয়েছে।
ছেন ও কাও পাহাড়ে উঠতে গিয়ে কাঠের বাক্সের ওপর ভর দিয়ে দিয়ে নানা বিপত্তি পেরিয়ে এগিয়ে গিয়েছে।

২০১২ সালে গ্রীষ্মের ছুটিতে কাও গাড়ি দুর্ঘটনায় ওর দুই পা হারায়। এরপর চার বছর ধরে স্কুলে যেতে পারেনি কাও। স্কুলে যেতে না পারলেও দীর্ঘদিন হাসপাতালে থেকে পড়াশোনা চালিয়ে গেছে সে। ছেলের এ অবস্থায় প্রথমে ভেঙে পড়লেও মনোবল হারাননি বাবা। ছেলে যেন আবার স্কুলে যেতে পারে, সে জন্য তৈরি করেন কাঠের পা। এই বছরের গ্রীষ্মের ছুটির পর কাও আবার স্কুলে যাবে।
ছেন ও কাও, পাহাড়ে উঠতে কাঠের বাক্সের ওপর ভর দিয়ে দিয়ে নানা বিপত্তি পেরিয়ে এগিয়ে গেছেন দুজন। চলতে চলতে যখনই ক্লান্তি এসেছে, নিয়েছেন বিশ্রাম। ছেনের সঙ্গে কাওয়ের দেখা হওয়ার পর ছেলেকে নিয়ে ব্যাপক উৎসাহী হয়ে ওঠেন তার মা-বাবা। তাঁরা বলেন, ‘আমার ছেলের ওপর দিয়ে কী গেছে, তা তার মতো একজনই বুঝতে পারবে।’

চলতে চলতে যখনই ক্লান্ত লেগেছে পাহাড়ের গায়ে শুয়ে নিয়েছেন বিশ্রাম।
চলতে চলতে যখনই ক্লান্ত লেগেছে পাহাড়ের গায়ে শুয়ে নিয়েছেন বিশ্রাম।

নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে এটাই ছোট্ট কাওয়ের প্রথম পাহাড়ে চড়া। কিন্তু সময় কম থাকায় তাকে ২ হাজার ৯৫২ ফুট ওঠার পর ফিরে আসতে হয়। কাও পাহাড়ে উঠতে পারেনি বটে। তবে এই অদম্য চেষ্টা তাকে পরিণত করেছে রূপকথার চরিত্রে।