প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের নেত্রী অং সান সু চি বলেছেন, তাঁর সরকার দেশে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট সমস্যা নিরসনে কাজ করছে। মিয়ানমার সরকারের অন্যতম নীতিনির্ধারক হিসেবে গতকাল বুধবার প্রথমবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গারা নির্মম নির্যাতনের শিকার। অথচ সু চি রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা নিরসনে খুব কমই উদ্যোগ নিয়েছেন বলে তাঁর বিরুদ্ধে সমালোচনা রয়েছে।
সু চি বলেন, তাঁর সরকার বিদেশি সমালোচনায় ভয় করে না। তবে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাস্তবতা অনুধাবন এবং গঠনমূলক অবদান রাখার আহ্বান জানিয়েছেন।