প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার সরকারের উচিত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সে দেশের নাগরিক হিসেবে দেখা। এ মন্তব্য করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যানি রিচার্ড। দক্ষিণ-পূর্ব এশিয়ায় অভিবাসন-সংকটের মূল উৎপাটন করতে এর কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি। গতকাল বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে দেখা উচিত।’ তাঁর আশা, ৭২৭ অভিবাসনপ্রত্যাশী থাকা একটি নৌকাকে মিয়ানমার বুধবার (গতকাল) কূলে নেবে। দেশটির নৌবাহিনী গত শুক্রবার ওই নৌকাটি দেখতে পায়। রয়টার্স