লন্ডনে মিয়ানমার দূতাবাসে রোহিঙ্গাদের জন্য আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংকটে জর্জরিত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিষয়টি মোকাবিলার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকারবিষয়ক লন্ডনভিত্তিক একটি এনজিও।
বার্মা ক্যাম্পেইন ইউকে নামের এনজিওটি মঙ্গলবার লন্ডনের মিয়ানমার দূতাবাসে একটি পিটিশনের মাধ্যমে এ আহ্বান জানায়। ৩ হাজার ১৬৪ জনের স্বাক্ষর-সংবলিত ওই পিটিশনে এনএলডি নেতৃত্বাধীন মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এতে ঘৃণাবাচক কথা মোকাবিলা, মানবিক সাহায্যে নিয়ন্ত্রণ উঠিয়ে নেওয়া, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন প্রত্যাহার এবং পরিস্থিতি তদন্তে জাতিসংঘের উদ্যোগকে সহায়তা করার কথা বলা হয়েছে।
এনজিওটির পরিচালক মার্ক ফারমেনার বলেন, মিয়ানমার সেনাবাহিনী যে মানবাধিকার লঙ্ঘন করছে, তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা ও পদক্ষেপের বিরুদ্ধে তারা অং সান সু চিকে ঢাল হিসেবে ব্যবহার করছে।