লস্কর নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি) নেতা আবু কাসিম গতকাল বৃহস্পতিবার ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। কাসিম গত আগস্ট মাসে রাজ্যের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ওপর এক হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। পাকিস্তানি নাগরিক কাসিম কাশ্মীরের কুলগাম জেলার খান্দিপাড়ায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। নিরাপত্তা বাহিনী বলেছে, ওই এলাকায় কাসিমের উপস্থিতির খবর পেয়ে তারা অভিযান চালায়।
হিন্দুস্তান টাইমস