লাইফ জ্যাকেট পরা লাশ উদ্ধার নতুন প্রশ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ারএশিয়া ইন্দোনেশিয়ার বিমানের এক আরোহীর মৃতদেহ লাইফ জ্যাকেট পরা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক উদ্ধারকারী কর্মকর্তা। এতে করে কীভাবে বিমানটি বিপর্যয়ের শিকার হয়েছে, তা নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে। খবর রয়টার্সের।
এ পর্যন্ত সাগর থেকে মৃত উদ্ধার করা সাতজনের মধ্যে কয়েকজনকে কমবেশি পোশাক পরা অবস্থায়ই উদ্ধার করা হয়েছে। এতে করে মনে করা হচ্ছে, পানিতে পড়ে যাওয়ার আগ পর্যন্ত বিমানটি হয়তো অক্ষত ছিল। পাশাপাশি লাইফ জ্যাকেট পরা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করার অর্থ হচ্ছে, বিমানটি সাগরে পড়ার আগে আরোহীরা প্রস্তুতি নেওয়ার কিছু সময় পেয়েছিলেন। সম্ভাব্য দুর্যোগ বা কারিগরি ত্রুটির কারণে প্রয়োজনীয় গতিতে উড়তে না পেরেই উড়োজাহাজটি নিচে পড়ে যায় বলে যে ধারণা রয়েছে—এ ঘটনা সেটিকে সমর্থন করে।