লাখের বেশি মানুষ এখনো বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে ২০১১ সালের বিপর্যয়ের তিন বছরের বেশি সময় পেরিয়ে গেছে। ওই ভয়াবহ দুর্ঘটনার পর বাস্তুচ্যুত অন্তত এক লাখ ২০ হাজার মানুষের অনেকেই এখনো পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন। খবর গার্ডিয়ানের।
ভূমিকম্প ও সুনামির প্রভাবে ওই বিপর্যয়ের কারণে ফুকুশিমার বহু গ্রাম জনশূন্য হয়ে পড়ে। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি অঞ্চলের সাবেক বাসিন্দা ইকো কানো বর্তমানে একটি অস্থায়ী নিবাসে থাকেন। ইকো কানো বলেন, বিপর্যয়ের প্রায় এক মাস পর ফুকুশিমা ছেড়ে যেতে তাঁদের নির্দেশ দেওয়া হয়। বিপর্যয়-পরবর্তী দূষণে ওই কেন্দ্র থেকে প্রায় ২৪ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত ইতেত এলাকায় তাঁদের বাড়ি এবং সবজির খামার শেষ হয়ে যায়।
ইতেত এলাকাটি এখনো জনশূন্য। জায়গাটি দূষণমুক্ত করার কাজ চলছে। স্থানীয় খামারগুলো বাঁচাতে একদল অদম্য কৃষকও সেখানে গেছেন।
এক জরিপে দেখা যায়, ফুকুশিমা ও আশপাশের এলাকা ছেড়ে যাওয়া লোকজনের প্রায় অর্ধেকই পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন।