লাঠি ছাড়াই নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম জং-উন
কিম জং-উন

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল কোরিয়ান ওয়ার্কার্স পার্টির দাপ্তরিক সংবাদপত্র রোদং সিনমুন গতকাল বুধবার দেশটির নেতা কিম জং-উনের কিছু নতুন ছবি ছেপেছে। একটি ছবিতে দেখা যায়, কিম হেঁটে একটি চেয়ারের দিকে যাচ্ছেন। আরেকটি ছবিতে তাঁকে দাঁড়িয়ে করতালি দিতে দেখা যায়। দুটির একটিতেও কিমের হাতে কোনো লাঠি নেই। উত্তর কোরীয় নেতাকে বেশ দীর্ঘ সময় ধরেই জনসমক্ষে দেখা যায়নি। এরপর তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ওঠে। এমন প্রেক্ষাপটে গত অক্টোবর মাসের মাঝামাঝিতে তাঁর কিছু ছবি প্রকাশ করা হয়, যেগুলোতে তিনি লাঠিতে ভর করে ছিলেন। এএফপি