প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে ভারতীয় গৃহকর্মীর হাত কেটে ফেলার ঘটনায় অভিযুক্ত নিয়োগকর্তা দাবি করেছেন, তাঁর বাড়ির তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে ওই গৃহকর্মীর হাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালে ভর্তির পর হাতটি কেটে ফেলতে হয়। ৫৮ বছর বয়সী কস্তুরি মুনিরাথিনাম নামের ওই গৃহকর্মী বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ভারত ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। ওই নিয়োগকর্তা বলেন, দুই মাস আগে তাঁর ৭০ বছর বয়সী মায়ের দেখাশোনার জন্য ওই গৃহকর্মীকে নিয়োগ দেওয়া হয়। তাঁর মা রিয়াদের একটি অ্যাপার্টমেন্টে একা থাকেন। তিনি দাবি করেন, পুলিশ এই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করেছে। ঘটনাস্থলে এসে সব তথ্যপ্রমাণ পরীক্ষা করে দেখেছে যে ওই নারী তৃতীয় তলার জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করেন।
এনডিটিভি