লিবিয়ায় আইএসের শিবিরে মার্কিন বিমান হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শিবিরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। আজ শুক্রবার লিবিয়ার ত্রিপোলির পশ্চিমে একটি শিবিরে এই হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ওই হামলায় তিউনিসিয়ার চরমপন্থী নৌরেড্ডিন চৌচানে নিহত হয়েছেন। চৌচানে গত বছর তিউনিসিয়ায় সংঘটিত দুটি হামলার সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে একটি হামলায় ৩০ জন নিহত হয়েছেন।
লিবিয়ায় গত এক বছর ধরে সক্রিয় আইএস। যুক্তরাষ্ট্র ধারণা করছে, সেখানে আইএসর প্রায় ছয় হাজার জঙ্গি রয়েছে।