লেখককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্ডানে ইসলাম ধর্মকে অবজ্ঞা করা কার্টুন ফেসবুকে শেয়ার করে মামলার আসামি হওয়া এক লেখককে গুলি করে হত্যাা করেছে এক বন্দুকধারী। গতকাল রোববার আম্মানের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে নাহিদ হাত্তার নামের ওই লেখকের মাথায় গুলি করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, হাত্তারের খুনিকে ঘটনাস্থল থেকেই পুলিশ আটক করেছে। মামলার শুনানির জন্যন আদালতে গিয়েছিলেন খ্রিষ্টান এই লেখক। জর্ডানের অনেক মুসলিম কার্টুনটিকে আক্রমণাত্মক ও এতে ধর্মের অবমাননা হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কর্তৃপক্ষ বলেছিল, ওই কার্টুনটি শেয়ার করে হাত্তার আইন লঙ্ঘন করেছে।
বিবিসি