লেবাননে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সহিংসতায় রূপ নিল লেবাননের সরকারবিরোধী বিক্ষোভ। বিক্ষোভের তৃতীয় দিন গতকাল সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী প্রাণ হারান। এ অবস্থায় গতকাল সন্ধ্যায় পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। সড়ক থেকে বর্জ্য অপসারণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে লেবাননের রাজধানী বৈরুতে এ বিক্ষোভ শুরু হয়, যা পরে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগের হুমকি দেন প্রধানমন্ত্রী তাম্মাম সালাম। তবে তিনি পদত্যাগ করলে সাংবিধানিক সংকট তৈরি হবে দেশটিতে। কেননা লেবাননের সংবিধান অনুসারে প্রেসিডেন্ট নিয়োগ দেন প্রধানমন্ত্রীকে। কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে দেশটিতে কোনো প্রেসিডেন্ট নেই।
বিবিসি