লেবাননের নতুন প্রেসিডেন্ট আউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশেল আউন
মিশেল আউন

লেবাননের সাবেক সেনাপ্রধান মিশেল আউন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে দুই বছরের বেশি সময় ধরে দেশটিতে প্রেসিডেন্ট পদের শূন্যতা পূরণ হলো। গতকাল সোমবার টেলিভিশন সম্প্রচারে দেখানো হয়, পার্লামেন্টে ৮১ বছর বয়সী আউন ৮৩ জন এমপির সমর্থন নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার জন্য তাঁর প্রয়োজন ছিল ৬৫ জনের সমর্থন। লেবাননে প্রেসিডেন্ট পদটি খ্রিষ্টানদের জন্য সংরক্ষিত। ২০১৪ সালের মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট মিশেল সুলাইমান মেয়াদ শেষে পদত্যাগ করেন। এরপর টানা ২৯ মাস রাষ্ট্রপ্রধানহীন অবস্থায় ছিল লেবানন।