ল্যাপটপ বহনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের দুটি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী উড়োজাহাজের কেবিনে ল্যাপটপ বহনের ওপর নিষেধাজ্ঞা উঠে গেল। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস সূত্র গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
এয়ারলাইনস সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে দুটি কেন্দ্রীয় বিমানবন্দরকে ইতিমধ্যে এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
মুসলিমপ্রধান ৮টি দেশের ১০টি বিমানবন্দর থেকে সরাসরি যুক্তরাষ্ট্রগামী উড়োজাহাজের যাত্রীদের কেবিন ব্যাগে ল্যাপটপ ও ট্যাব বহনের ওপর এ বছরের মার্চে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এসব বিমানবন্দরের মধ্যে একটি হলো রিয়াদের কিং খালেদ, যার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেল।
সৌদি আরবের বিমানবন্দর দুটির কর্তৃপক্ষ নতুন নিরাপত্তাব্যবস্থা মেনে চলছে কি না, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তা যাচাই করবেন। অন্য সৌদি বিমানবন্দরটি হলো কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, তুরস্ক থেকে ছেড়ে আসা উড়োজাহাজের কেবিনে ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। তুরস্কের রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা আনাদোলু গতকাল এ খবর দিয়েছে।