ল্যাপটপ বোমা বানিয়েছে আইএস?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা বাণিজ্যিক বিমান উড়িয়ে দেওয়ার লক্ষ্যে ল্যাপটপ বোমা তৈরি করছিল বলে ইসরায়েলের গোয়েন্দারা জানতে পেরেছেন।
নিউইয়র্ক টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, আইএসের গোপন তৎপরতা বাড়ছে। এগুলো খুবই সুরক্ষিত অনলাইন মাধ্যমে পরিচালিত হয়। ইসরায়েলি সাইবার অপারেটররা হ্যাকিংয়ের মাধ্যমে আইএসের এ কার্যক্রমের তথ্য সংগ্রহ করেছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইসরায়েলি হ্যাকাররা কয়েক মাস আগে সিরিয়াভিত্তিক বোমা প্রস্তুতকারকদের একটি ছোট্ট শাখার যোগাযোগমাধ্যমে ঢুকে পড়ে। এই প্রচেষ্টায় যে তথ্য সংগ্রহ করা হয় তার পরিপ্রেক্ষিতেই তুরস্ক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ১০টি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্র অভিমুখী সরাসরি ফ্লাইটে ল্যাপটপসহ কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি বহন নিষিদ্ধ করা হয়।