শতাধিক আরোহী নিয়ে ফেরিডুবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে শতাধিক আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। গতকাল শনিবার উত্তাল সমুদ্রে ও খারাপ আবহাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জে এ বারাতা বলেন, গতকাল সকালে ১০ জন ক্রুসহ ১১৮ জন আরোহী নিয়ে ফেরিটি সুলাওয়েসি দ্বীপ থেকে যাত্রা শুরু করে। যাত্রীদের মধ্যে ১৯টি শিশু ছিল। দুপুরে সেখান থেকে বিপদ বার্তা পাঠানো হয় যে সমুদ্রে ৪-৫ মিটার উঁচু ঢেউ ও তীব্র বাতাসের কারণে ফেরিটি দুর্ঘটনায় পড়েছে। এরপর থেকে ফেরিটির সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। ইন্দোনেশিয়ার নৌবাহিনী ও উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। এএফপি।