শরর্ণাথী শিবিরের শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দামান সাগরে মৃত্যুঝুঁকিতে দিনের পর দিন ভেসে চলা প্রায় সাত হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা আশ্রয়প্রার্থীকে সাময়িক ঠাঁই দিতে রাজি হয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। অসহায় এসব মানুষকে মানবিক সহায়তা দেবে বলে জানিয়েছে মিয়ানমারও। সাগরে ভেসে আসা এসব অভিবাসনপ্রত্যাশীদের এখন একমাত্র আশ্রয় এই শরণার্থী শিবিরগুলো। এরই একটুকরো এখানে তুলে ধরা হলো:

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

মেয়ের খোঁজ পেতে ছবি হাতে দাঁড়িয়ে আছেন এক রোহিঙ্গা মা। তাঁর মেয়ে সাওয়ার নুয়ার মিয়ানমারে একটি শরণার্থী শিবিরে মানবপাচারকারীর হাতে বন্দী। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। 

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই মিলেছে ছোট্ট শিশুটি ও তার মায়ের। বৃহস্পতিবার পরিচয় শনাক্তকরণ ছবি তোলার সময় কাঁদছিল শিশুটি। 

ছবি: এএফপি
ছবি: এএফপি

মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে এলাকায় শরণার্থী শিবিরের দিকে আসা নৌকাগুলোর দিকে তাকিয়ে আছে এক শিশু। ছবিটি আজকের।