প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা নাগরিক লিউ শাওয়ো নিহত হওয়ার ঘটনায় প্যারিসে পরপর দুই রাত সহিংস বিক্ষোভের পর গত বুধবার ওই ব্যক্তির পরিবারের সদস্যরা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। ফরাসি পুলিশ গত রোববার শাওয়োকে (৫৬) গুলি করে হত্যা করে। ফ্রান্সের পুলিশ বলছে, একটি পারিবারিক বিবাদের খবর পেয়ে পুলিশ সেদিন শাওয়োর অ্যাপার্টমেন্টে গিয়েছিল। এ সময় তিনি ছুরি নিয়ে পুলিশের এক সদস্যকে আক্রমণ করেন। তখন ওই পুলিশসদস্য আত্মরক্ষার্থে গুলি ছোড়েন। শাওয়োর পরিবার পুলিশের এই বিবরণ প্রত্যাখ্যান করে বলেছে, পুলিশ বিনা উসকানিতে হামলা করেছিল। ঘটনার সময় শাওয়োর হাতে মাছ কাটার কাঁচি ছিল। এই হত্যাকাণ্ডের ব্যাপারে চীন আনুষ্ঠানিক অভিযোগ করেছে।
এএফপি