শান্ত থাকুন: সিরিসেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা

শ্রীলঙ্কায় ভয়াবহ বিস্ফোরণের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। কলম্বো ও এর আশপাশ ঘিরে তিনটি গির্জা ও তিনটি বিখ্যাত হোটেলে সিরিজ হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৩৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কয়েক শ।

দেশটির পুলিশ কর্মকর্তারা বলছেন, ইস্টার সানডে উদ্‌যাপনের সময় আজ রোববার সকালে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জাতির উদ্দেশে বলেছেন, এ ঘটনায় তিনি শোকাহত। তিনি সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানান।

দেশটির অর্থমন্ত্রী মঙ্গলা সামারাবিরা টুইটে বলেছেন, ‘এ আক্রমণে অনেক নির্দোষ মানুষ মারা গেল। খুন, বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির জন্য সংগঠিত ও সমন্বিত প্রচেষ্টা এটি।’

আজ সকালে সেন্ট অ্যান্থনি গির্জায় প্রথম হামলা হয়। এরপর কলম্বোর একটি চার্চ ও পরে সেন্ট সেবাস্টিয়ান চার্চে বিস্ফোরণ ঘটে। পাশাপাশি কলম্বোর তিনটি হোটেলেও হামলার ঘটনা ঘটেছে।