শান্তি আলোচনা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যকার চলমান সংঘাত বন্ধে গতকাল সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে আলোচনা শুরু হয়েছে। তবে এতে অনুপস্থিত রয়েছে বিদ্রোহীদের প্রধান অংশ। ফলে এই আলোচনা থেকে সংকট সমাধানে খুব বেশি অগ্রগতি হবে না বলে মনে করা হচ্ছে। খবর এএফপির।
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল জাপারির নেতৃত্বাধীন সরকারের প্রতিনিধিদল দেশটির তুলনামূলক সহনশীল ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ডেমোক্রেটিক চেঞ্জের (এনসিসিডিসি) সঙ্গে চার দিনব্যাপী এই আলোচনা শুরু হয়েছে।
তবে পশ্চিমা দেশগুলো সমর্থিত সরকারবিরোধী ন্যাশনাল কোয়ালিশন এই আলোচনায় যোগ দেয়নি। নেতৃত্বস্থানীয় আরও একটি বিরোধী গ্রুপের ওপর দামেস্ক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় তারাও অংশ নিচ্ছে না।