প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে চায় ভারত, তবে তা নিজের সম্মান হারিয়ে নয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গতকাল শুক্রবার এ কথা বলেছেন। ভারত-চীন সীমান্তে সম্প্রতি উত্তেজনা বিরাজ করছে। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৫৩তম বার্ষিকী উপলক্ষে রাজনাথ বলেন, নয়াদিল্লি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং সীমান্ত বিরোধগুলোরও শান্তিপূর্ণ নিষ্পত্তি চায়। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে চীন প্রায়ই প্রশ্ন তোলে এবং ভারত নিজেদের ভূখণ্ডে সীমান্ত অবকাঠামোর উন্নতি করতে চাইলেও বেইজিংয়ের পক্ষ থেকে আপত্তি জানানো হয়।
পিটিআই