প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ ইবতেকার বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে এক জোট হয়ে কাজ করবে তাঁর দেশ। গত মাসে ছয় বিশ্বশক্তির সঙ্গে পারমাণবিক চুক্তি হওয়ার পর সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইরান আশা করছে, এই চুক্তির ফলে তাদের ওপর প্রতিবেশী দেশগুলোর আস্থা ফিরে আসবে এবং সন্ত্রাসবাদী গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করবে। ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ জোর দিয়ে বলেন, নিজেদের রক্ষার অধিকার ইরানের অবশ্যই আছে। তবে এই অঞ্চলে আধিপত্য বিস্তারের কোনো ইচ্ছা তাঁদের নেই।
বিবিসি