শান্তি বজায় রাখার আহ্বান শীর্ষ ধর্মীয় নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার পর মানুষজনকে শান্ত থাকার আহ্বান জানিয়েন দেশটির সুন্নিপন্থী ও শিয়াপন্থী শীর্ষ ধর্মীয় নেতারা। খবর রয়টার্সের।
গত শুক্রবার ইরাকের শিয়া মুসলিম-অধ্যুষিত পূর্বাঞ্চলীয় কাতিফ শহরের কাদেইহ্ এলাকার একটি মসজিদে আত্মঘাতী হামলায় ২১ জন মুসল্লি নিহত হন। আহত হন অর্ধশতাধিক।
বোমা হামলার পর শুক্রবার সন্ধ্যায় কাদেইহ্ এলাকার রাস্তায় বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। তাদের অভিযোগ, দেশের সুন্নিপন্থী সরকার শিয়াদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয় না। সুন্নিপন্থী শীর্ষ ধর্মীয় নেতা মুফতি শেখ আবদুল আজিজ আল আল-শেখ বলেন, ‘আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্য নিয়েই সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তারা এটা দেখাতে চায়, দেশে বিশৃঙ্খলা চলছে।’
শীর্ষ শিয়া ধর্মীয় নেতা শেখ মোহাম্মদ ওবায়দানও শান্তি বজায় রাখার জন্য শিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন।