প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের লড়াইরত পক্ষগুলোকে অবিলম্বে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইরান। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এ আহ্বান জানান। এদিকে জাতিসংঘ মহাসচিব একই দিন ওয়াশিংটন প্রেসক্লাবে এক ভাষণে ইয়েমেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।
এএফপি