শাস্তি পাচ্ছেন না জাপানি শিশুর মা-বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে জঙ্গলের কাছে পাহাড়ি পথে ছেড়ে দেওয়া শিশুর মা-বাবার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

মাত্র সাত বছরের শিশু ইয়ামাতো তানুকা হারিয়ে যায় উত্তরাঞ্চলীয় হোক্কাইডোর গহিন অরণ্যে। দুষ্টুমির শাস্তি হিসেবে শিশুটিকে একা ফেলে গিয়েছিলেন মা-বাবা। সাত দিন ধরে ঘাম ঝরানো চেষ্টার পর গত শুক্রবার শিকাবে এলাকার কাছে একটি সামরিক ব্যারাক থেকে তাকে উদ্ধার করা হয়। ব্যারাকটি হারিয়ে যাওয়ার স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে।

হোক্কাইদো পুলিশের মুখপাত্র চোকিও সিমবান এএফপিকে বলেন, শিশুটির মা-বাবার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই। গৃহে সহিংসতাবিষয়ক মামলা পরিচালনাকারী আইনজীবী তরু নুমাতা বলেন, তাঁরা ছেলেটির মানসিক অবস্থা বিবেচনা করছেন। তাকে মানসিক বিপর্যয় ও ভয় থেকে বের করে আনার চেষ্টা করছেন। ঘটনার আগে, পরে বিবেচনা করে তাঁরা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন না।

পুলিশ কর্মকর্তা জানান, গতকাল সোমবার পুলিশ মা ও চিকিৎসকদের সামনে তানুকাকে জিজ্ঞাসাবাদ করে। তানুকা জানায়, এত দিন বনে সে একা একা ঘুরে বেড়াত। কারও সঙ্গে তার দেখা হয়নি।