শিক্ষার্থীর আত্মাহুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের শাসনের প্রতিবাদে এবার শরীরে আগুন লাগিয়ে আত্মাহুতি দিয়েছে ১৬ বছরের এক তিব্বতি স্কুলছাত্র। গতকাল রোববার তার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন শোকাহত শত শত প্রবাসী তিব্বতি। দগ্ধ স্কুলছাত্র দোরজি সেরিং গত বৃহস্পতিবার মারা যায়। উত্তর ভারতের দেরাদুনে তিব্বতি শরণার্থীদের একটি আবাসস্থলে নিজ দেহে আগুন ধরিয়ে দেয় সেরিং। গত শনিবার তার লাশ নেওয়া হয় ধর্মশালা শহরে। চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর ১৯৫৯ সালে তিব্বত থেকে পালিয়ে এখানেই আশ্রয় নিয়ে রয়েছেন তিব্বতিদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। গতকাল পাশের ম্যাকলিয়ডগঞ্জ এলাকায় সেরিংয়ের শেষকৃত্য হয়।
এএফপি