শিনজো অ্যাবে নতুন মেয়াদে জাপানের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ শিনজো অ্যাবেকে আরও এক মেয়াদের জন্য দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।
আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, চলতি মাসের শুরুর দিকের আগাম নির্বাচনে শিনজো অ্যাবের দল লিবারেল ডেমোক্রেটস সংখ্যাগরিষ্ঠতা পায়। গতকাল মঙ্গলবারের বিশেষ অধিবেশনে আইনসভার নিম্নকক্ষের ৪৭০ সদস্যের মধ্যে ৩২৮ জন ভোট দেন।
পার্লামেন্টের উচ্চকক্ষে এমন একটি ভোট আয়োজনের পর অ্যাবে নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন। তিনি প্রতিরক্ষামন্ত্রীকে পরিবর্তন করবেন। এরপর রাজপ্রাসাদে সম্রাট আকিহিতোর সামনে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে।