শিল্পকর্ম চুরি করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের এক আর্ট গ্যালারির কিউরেটর খ্যাতিমান শিল্পীদের আঁকা ১৪০টিরও বেশি শিল্পকর্ম চুরি করে সেখানে নিজের আঁকা চিত্রকর্ম রাখার কথা আদালতে স্বীকার করেছেন। দক্ষিণ চীনের গুয়ানঝাও একাডেমি অব ফাইন আর্টসের সাবেক পরিচালক শিয়াও ইয়ান (৫৭) ওই অপরাধের কথা স্বীকার করেছেন। চুরি করা শিল্পকর্মগুলোর মধ্য থেকে তিনি ১২৫টি বিক্রি করেছেন ৩ কোটি ৪০ লাখ ইয়ান (৬০ লাখ ডলার) দামে। গুয়ানঝাও পিপলস ইন্টারমিডিয়েট কোর্টে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিয়াও বলেন, দায়িত্ব পালনের প্রথম দিনেই তিনি টের পান, বিশ্ববিদ্যালয়টির স্টোররুমে কিছু নকল শিল্পকর্ম রয়েছে। পরে তিনি নিজেও আসল চিত্রকর্ম সরিয়ে সেখানে নিজের আঁকা ছবি রেখে দেন। শিয়াও ইয়ানের সরানো চিত্রকর্মগুলোর মধ্যে খ্যাতিমান চিত্রশিল্পী ঝু দা, ছি বাইশি ও ঝাং দাকিয়ানের আঁকা বেশ কয়েকটি শিল্পকর্ম ছিল। বিবিসি ও এএফপি