শিশুদের 'মগজধোলাই'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজার প্রতি ভালোবাসা বাড়াতে ও শাসকদের সমর্থন জোগাতে স্কুলশিশুদের জন্য নতুন আচরণবিধি যুক্ত করেছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সামরিক জান্তার এই পদক্ষেপ শিশুদের ‘মগজধোলাই’ করার কৌশল হিসেবে বিবেচনা করছেন সমালোচকেরা।
নতুন এই কৌশলে জান্তার কর্তৃত্ব আরও জোরালো হবে বলে মনে করছেন সমালোচকেরা। একই সঙ্গে শিক্ষাব্যবস্থা হয়ে পড়বে অর্থহীন।
দেশটির ৮৭ বছর বয়সী রাজা ভূমিবল এমনিতেই ব্যাপক ভক্তি ও শ্রদ্ধা উপভোগ করে আসছেন। স্কুলের প্রভাতী সমাবেশে নিয়মিত রাজসংগীত গাওয়া হয়। এখন স্কুলের শিক্ষাকার্যক্রমে অতিরিক্ত বিষয় হিসেবে দেশপ্রেমমূলক প্রচারণা বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রচারণাকে সামরিক জান্তার অভ্যুত্থান সমর্থন তথা চিন্তার সূত্র প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
নভেম্বর থেকে স্কুলের নতুন টার্ম শুরু হয়েছে। আট থেকে ১৮ বছর বয়সী প্রত্যেক স্কুলশিক্ষার্থীকে ১২টি মূল্যবোধ ধারণ ও লালন করতে বলেছে সামরিক জান্তা।
সমালোচকেরা বলছেন, একই মূল্যবোধ বিশ্বাসে শিক্ষার্থীদের বাধ্য করার এই নিয়ম একুশ শতকে খাটে না। এর লক্ষ্য মগজধোলাই।