প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ তাদের বাহিনী থেকে ১০৯টি শিশুকে গতকাল বৃহস্পতিবার অব্যাহতি দিয়েছে। দেশটির সেনাবাহিনী থেকে একসঙ্গে এত বেশি শিশুসেনাকে মুক্তি দেওয়ার ঘটনা এটিই প্রথম। তবে জাতিসংঘের অভিযোগ, মিয়ানমারে দরিদ্র পরিবারের ছেলেদের এখনো অবৈধভাবে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে। মিয়ানমারে বছরের পর বছর ধরে সরকারি বাহিনী এবং বিদ্রোহী উভয়ে তাদের পক্ষে লড়াইয়ে শিশুদের বাধ্য করছে। সেনাবাহিনী শিশুসেনা ব্যবহারসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত হয়েছে।
রয়টার্স