প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের হিমালয় পর্বতমালার ভয়াবহ তুষার ঝড় থেকে বেঁচে যাওয়া ৩১ বছর বয়সী ইসরায়েলি পর্বতারোহী আইতান বলেছেন, অতিরিক্ত ঠান্ডায় তাঁদের মালপত্র বহনকারীরা অজ্ঞান হয়ে গিয়েছিল। আইতান বলেন, তুষার ঝড়ের মধ্যে পাহাড় থেকে নেমে আসার সময় তিনি দেখেন, মালপত্র বহনকারীদের অনেকেই পিঠে ওজন নিয়ে চলতে হিমশিম খাচ্ছে। কয়েকজন তাঁর সামনেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কাঠমান্ডুর এক সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে আইতানকে। অতিরিক্ত শৈত্যের কারণে তাঁর হাতে ফ্রস্টবাইট (একধরনের ক্ষত) হয়েছে। ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জন।
রয়টার্স