শীর্ষ নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দুই শীর্ষ নেতা নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ দাবি করেছে। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, গত ২৫ জুন মসুলে হামলায় ওই দুজন নিহত হন। তাদের নেতৃত্বেই ২০১৪ সালে মসুল দখল করে আইএস। দুজনের মধ্যে একজনের নাম হাতিম তালিম আল-হামদুনি। তিনি মসুলে আইএসের সামরিক শাখার প্রধান এবং ওই অঞ্চলে মিলিশিয়া বাহিনীর প্রধান। পিটার কুক বলেছেন, নিহত আরেক আইএস নেতা বাসিম মোহাম্মদ আহমেদ সুলতান আল-বাজারি। তিনি আল-কায়েদার সাবেক নেতা। আইএসের আত্মঘাতী বোমা হামলা এবং বোমা বিস্ফোরণের কাজে তিনি প্রশিক্ষক ছিলেন। উল্লেখ্য, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল।