শুল্ক ফাঁকির তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের স্ত্রীর পরিচালিত একটি দাতব্য সংগঠনকে দুটি বিলাসবহুল গাড়ি দান করেছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ওই গাড়ি দুটির শুল্ক দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ডব্লিউএফপির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কার পুলিশ। গাড়ি গ্রহীতা দাতব্য সংগঠন ও ডব্লিউএফপি উভয়েই দাবি করছে—শুল্ক দেওয়ার কথা অন্য পক্ষের। পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিলাসবহুল গাড়ি দুটির আমদানি শুল্ক এর দামের ৩৫০ শতাংশ। কিন্তু দাতা কিংবা গ্রহীতা কোনো পক্ষই তা পরিশোধ করেনি।

এএফপি