শেরপাদের বিমা বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্টসহ নেপালের হিমালয়ের চূড়ায় আরোহণকারী বিদেশি অভিযাত্রীদের এখন থেকে শেরপা গাইডদের বিমার জন্য আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে। এভারেস্টে গত এপ্রিলে তুষারধসে ১৬ জন শেরপা নিহত হন। তখন অভিযোগ ওঠে শেরপাদেরকে ঝুঁকির তুলনায় খুব কম অর্থ দেওয়া হয়। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা দীপেন্দ্র পডেল বলেন, শেরপা গাইডদের বিমা ১০ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার নির্ধারিত হয়েছে। প্রত্যেক গাইডের চিকিৎসাবিমা তিন হাজার থেকে চার হাজার ডলার করা হয়েছে।
এএফপি