শেষ দালাই লামা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা মনে করেন, তিনিই হয়তো ‘দালাই লামা’ উপাধিটির সর্বশেষ ধারক। তবে শত শত বছরের ঐতিহ্যবাহী উপাধিটি জনপ্রিয় কারও হাত ধরে বিলুপ্ত হলেই ভালো হবে। এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। ৭৯ বছর বয়সী দালাই লামা বলেন, তাঁর কোনো উত্তরসূরি হয়তো থাকবে না। আরেকজন দালাই লামা আসবেন কি না, তা নির্ভর করছে তাঁর মৃত্যু-পরবর্তী পরিস্থিতি এবং তিব্বতের জনগণের ওপর। শান্তিতে নোবেলজয়ী দালাই লামাকে ‘বিভেদপন্থী’ মনে করে বেইজিং। তবে তিনি বেশ কিছুদিন ধরেই ‘মধ্যপন্থা’ অবলম্বন করে তিব্বতের স্বাধীনতা না চেয়ে স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছেন। বিবিসি