শেষ পর্যন্ত বিজয়ী পিয়া আলোনজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ​য়ীর মুকুটটি ভুল করে প্রথমে প্রথম রানারআপ মিস কলম্বিয়াকে পরিয়ে দেওয়া হয় (বাঁ​​েয়)। পরে সেটি তাঁর মাথা থেকে খুলে নিয়ে মিস ফিলিপাইনকে পরানো হয়  l ছবি: এএফপি
বিজ​য়ীর মুকুটটি ভুল করে প্রথমে প্রথম রানারআপ মিস কলম্বিয়াকে পরিয়ে দেওয়া হয় (বাঁ​​েয়)। পরে সেটি তাঁর মাথা থেকে খুলে নিয়ে মিস ফিলিপাইনকে পরানো হয় l ছবি: এএফপি

ভুলটা উপস্থাপক স্টিভ হার্ভির। তিনি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে মিস ফিলিপাইন পিয়া আলোনজো উর্টজবাখের নামের বদলে প্রথম রানার্সআপ মিস কলম্বিয়া আরিয়াদনা গুতিয়েরেস আরেভালোর নাম ঘোষণা করেন। এরপর তাঁর মাথায় মিস ইউনিভার্সের মুকুটও পরিয়ে দেওয়া হয়। এ সময় স্বভাবতই তিনি আনন্দে আপ্লুত হওয়ার অভিব্যক্তি প্রকাশ করেন। আর এর পরপরই দুঃখ প্রকাশ করে ক্ষমা চান হার্ভি এবং পিয়া আলোনজোকে বিজয়ী ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত রোববার ওই সুন্দরী প্রতিযোগিতার ৬৪তম আসরের চূড়ান্ত পর্বে এই নাটকীয়তা তৈরি হয়। ভুল শোধরানোর পর আরিয়াদনার মুকুট খুলে নিয়ে পিয়ার মাথায় পরিয়ে দেওয়া হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পিয়া আলোনজো পরে সাংবাদিকদের বলেন, ‘আমি কারও মুকুট কেড়ে নিইনি। তবে খুব দুঃখ হচ্ছে আরিয়াদনার জন্য। তাঁর প্রতি শুভকামনা রইল।’
আর আরিয়াদনা বলেছেন, সব ঘটনার নেপথ্যেই কোনো না কোনো কারণ থাকে। তাই যা হয়েছে, তাতে তিনি অখুশি নন।
স্টিভ হার্ভি টুইটারে লিখেছেন, ‘আমি নিজের মারাত্মক ভুলের জন্য মিস কলম্বিয়া এবং মিস ফিলিপাইনের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমার খুবই খারাপ লাগছে।’
এবারের মিস ইউনিভার্স ২৬ বছর বয়সী পিয়া আলোনজো উর্টজবাখ একজন মডেল ও অভিনেত্রী। তিনি বর্তমানে জার্মানির বাসিন্দা। ফিলিপাইনের কেউ গত ৪০ বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম এ মুকুট অর্জন করলেন।
সূত্র: রয়টার্স ও বিবিসি