শ্রীলঙ্কায় আজ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে আজ সোমবার ভোট নেওয়া হচ্ছে। গতকাল রোববার হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়। সাধারণ নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়। খবর এএফপির।
পুলিশের মহাপরিদর্শক এন কে ইলানগাকুন বেলন, বিভিন্ন ভোটকেন্দ্র এবং গণনাকেন্দ্র পাহারা দেওয়ার জন্য দেশজুড়ে পুলিশের ৬৩ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রয়োজনে তাঁদের সাহায্য করার জন্য আধা সামরিক বাহিনীও প্রস্তুত রয়েছে।
সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে আজকের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে আবার শাসনক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। দেশটিতে গত জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হন নিজের সাবেক সহযোগী মাইথ্রিপালা সিরিসেনার কাছে। র
সংখ্যালঘু তামিল জনগোষ্ঠীর একটি বড় অংশ রাজাপক্ষেকে অপছন্দ করলেও দেশের সংখ্যাগরিষ্ঠ সিংহলি সম্প্রদায়ের সমর্থন তিনি পাবেন বলে আশা করা হচ্ছে। তাঁর সর্বশেষ কয়েকটি নির্বাচনী জনসভায় বিপুল উপস্থিতি এ রকমই ইঙ্গিত দেয়।
নির্বাচনের ফলাফল আগামীকাল মঙ্গলবার রাতে পাওয়া যেতে পারে।