শ্রীলঙ্কায় দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার তাগিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুন ‘দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য’ শ্রীলঙ্কার নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। খবর এএফপির।
সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে একটি ঐকমত্যের সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। জাতিসংঘের বিবৃতিতে সেই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলা হয়, ‘শ্রীলঙ্কার মানুষের দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য নতুন প্রধানমন্ত্রী এবং জাতীয় ঐকমত্যের সরকার বর্তমান সুযোগ কাজে লাগাবে, এমনটাই প্রত্যাশা করি।’
বিবৃতিতে জানানো হয়, গত শুক্রবার বান কি মুন টেলিফোনে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের সঙ্গে কথা বলেছেন। সুশাসন এবং জাতীয় ঐক্যের ডাক দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব।