শ্রীলঙ্কায় নির্বাচনী সমাবেশে গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গতকাল শুক্রবার নির্বাচনী সমাবেশে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। খবর এনডিটিভির।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, অর্থমন্ত্রী রবি করুণানায়েক সমাবেশ থেকে চলে যাওয়ার পরপরই হামলা হয়। বন্দুকধারীরা দুটি গাড়িতে করে ঘটনাস্থলে আসে। অতর্কিতে এলোপাতাড়ি গুলি চালিয়ে পরে আবার ওই দুটি গাড়িতে করেই তারা পালিয়ে যায়।
১৭ আগস্ট অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে এটিই এখন পর্যন্ত বড় ধরনের নির্বাচনী সহিংসতা। নির্বাচন সামনে রেখে কলম্বোতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তা সত্ত্বেও এই হামলার ঘটনায় পর্যবেক্ষকেরা বিস্ময় প্রকাশ করেছেন।
ক্যাম্পেইন ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রধান কেরথি তেনাকুন বলেন, ‘কলম্বোর এই গুলির ঘটনায় আমরা স্তম্ভিত। কারণ কলম্বো তুলনামূলকভাবে শান্ত। এখানে সহিংসতা কম ঘটে।’