প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে কলম্বো। আগামী মার্চে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এ প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। অভিযোগ নিয়ে শ্রীলঙ্কার নতুন সরকারের নিজস্ব তদন্ত শেষ করার সুযোগ দেওয়ার জন্য গত বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা সামারাভিরা এ আহ্বান জানান। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এক বৈঠকের আগে তিনি এ আহ্বান জানালেন।
এএফপি