শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে লড়বেন রাজাপক্ষে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপক্ষে দেশটির আগামী পার্লামেন্টের নির্বাচনে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে লড়বেন। আগামী ১৭ আগস্ট দেশটিতে এ নির্বাচন হতে যাচ্ছে। 

আজ রোববার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, সাবেক রাজাপক্ষে সরকারের মন্ত্রী কুমারা ভেলগামা জানান, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিরোধী জোট ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের (ইউপিএফএ) পক্ষে পানপাতা প্রতীক নিয়ে লড়বেন।
ভেলগামা বলেন, রাজপক্ষেকে প্রধানমন্ত্রী প্রার্থী করতে শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (এসএলএফপি) ও বিরোধী জোটের দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।
তিনি আশা করেন, প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ইউপিএফএ চেয়ারম্যান, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে ইউপিএফএর প্রার্থিতার বিষয়টি বিবেচনা করবেন।
কিন্তু প্রেসিডেন্ট সিরিসেনা রাজাপক্ষকে ইউপিএফএর পক্ষে প্রধানমন্ত্রী পদের প্রার্থী করতে রাজি হবেন না বলে খবর প্রকাশিত হয়েছে। আসছে ১৭ আগস্টের নির্বাচনে জাতীয় সরকারের অন্তর্ভুক্ত দলগুলো ভিন্ন ভিন্নভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে।